Tuesday, 12 January 2016

হায়রে হামার কপাল পুড়া
(আঞ্চলিক ভাষায় লোককবিতা)

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া

রান্ধাবাড়া ছেড়ে বউ, নাক ডাকাইয়া ঘুমায়
বাইন্ধতে বললে বউয়ের হামার, গায়ে জ্বর এসে যায়,
ভাইগায়ে জ্বর এসে যায়

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া

কলসী কাঁকালে লিয়ে বউ, সিনান করিতে যায়
খালি হাতে আসে বউ, কাঁকালে কলসী নাই,
ভাইকাঁকালে কলসী নাই

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া

রাইন্না করত্যা বসে বউ, হাতা খুন্তি হাতে ঘুমায়,
তরকারিতে জল শুকিয়ে, কড়াই জ্বলে পুড়ে যায়
ভাই--- জ্বলে পুড়ে যায়

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া

গোবর গাদায় ঢুকে বউ, চোখ দেখে না
কপালে বউ জুটলো এমন, বউ হলো রাত কানা,
ভাইবউ হলো রাত কানা

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া

রাতের বেলায় কাঁদে বউ, ঘুম আসে না
বারণ করলেও কাঁদতে থাকে, হামার কুথা শুনে না,
ভাইহামার কথা শুনে না

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,
বউটা আমার গতর কুড়া

কুনু কথা কইতে গেলে, বউকে লাগে ভয়
বউটা হামার লক্ষ্মীছাড়া, সে যে কুনু কাজের লয়,
ভাইবউটা কুনু কাজের লয়

হায়রে হামার কপাল পুড়া,
বউয়ের কুথা বলব কি ভাই,

বউটা আমার গতর কুড়া




No comments:

Post a Comment