বর্ষ বিদায়
এ বছর যাবে চলে,
আজকের পরে,
স্মৃতি পটে রয়ে যাবে চিরদিন তরে।
এ বছরে কি পেলাম?
পুরিল না আশা,
হৃদয়েতে জমা কত,
বিষাদের ভাষা।
রাত্রিশেষে বর্ষশেষ,
হইবে যখন,
নতুন প্রভাতে সূর্য,
ছড়াবে কিরণ।
বৃক্ষ শাখে বিহঙ্গম,
করিবে কূজন,
বিহগের কলতানে,
ভরিবে ভুবন।
প্রবহমানা তটিনী,
বহিছে যেমনি,
স্রোতস্বিনী নদীধারা,
বহিবে তেমনি।
বর্তমান বর্ষশেষ, আজি মধ্যরাতে,
বার্তা বিনিময় হবে,
সবাকার সাথে।
বিদায়ের অশ্রুজলে, বর্ষ শেষ হয়,
বর্ষে বর্ষে, নব বর্ষে, প্রফুল্ল হৃদয়।
No comments:
Post a Comment