দুরন্ত অ্যাটম
আমি এক দুরন্ত অ্যাটম
শুধুমাত্র একটুখানি বারুদের স্তুপ
তবু বুকে আমার প্রচণ্ড শক্তি
আমি দুর্দম ,দুর্বিনীত, নৃশংস,
আমি বজ্রের চেয়েও ভয়ংকর,
আমি নিয়তির মত নির্মম আর
মৃত্যুর মতো ক্ষমাহীন।
পৃথিবীর বুকে দেখেছি
কত অগণিত শাসক শোষক
দেখেছি ক্ষুধিতের কান্না
দরিদ্রের দুঃখশোক আর
জন্মমৃত্যুর হিসাব
কালের ইতিহাসে।
মাঝে মাঝে কুত্সিত মনটা বিদ্রোহ করে
ইচ্ছে হয় নিষ্ঠুর পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিই।
ফেটে চৌচির হয়ে যাক আজকের ঘুনধরা
পঙ্কিল সমাজটা। মুছে যাক ধনী দরিদ্র, দুঃখ শোক আর
জন্মমৃত্যু এই পৃথিবীর পাঠশালা থেকে।
তাই অভিশপ্ত জীবন নিয়ে
বেঁচে থাকতে চাই না।
তাই চাই আগুনের মতো হঠাত্
জ্বলে উঠে মুহুর্তে নিঃশেষ হয়ে যেতে।
পৃথিবীর কালসাপ আমি,
মর্তের দানব অথবা পৃথিবীর অভিশাপ
লাল আগুনের ফুলকি দিয়ে গড়া
দুরন্ত অ্যাটম।
আমি এক দুরন্ত অ্যাটম
শুধুমাত্র একটুখানি বারুদের স্তুপ
তবু বুকে আমার প্রচণ্ড শক্তি
আমি দুর্দম ,দুর্বিনীত, নৃশংস,
আমি বজ্রের চেয়েও ভয়ংকর,
আমি নিয়তির মত নির্মম আর
মৃত্যুর মতো ক্ষমাহীন।
পৃথিবীর বুকে দেখেছি
কত অগণিত শাসক শোষক
দেখেছি ক্ষুধিতের কান্না
দরিদ্রের দুঃখশোক আর
জন্মমৃত্যুর হিসাব
কালের ইতিহাসে।
মাঝে মাঝে কুত্সিত মনটা বিদ্রোহ করে
ইচ্ছে হয় নিষ্ঠুর পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিই।
ফেটে চৌচির হয়ে যাক আজকের ঘুনধরা
পঙ্কিল সমাজটা। মুছে যাক ধনী দরিদ্র, দুঃখ শোক আর
জন্মমৃত্যু এই পৃথিবীর পাঠশালা থেকে।
তাই অভিশপ্ত জীবন নিয়ে
বেঁচে থাকতে চাই না।
তাই চাই আগুনের মতো হঠাত্
জ্বলে উঠে মুহুর্তে নিঃশেষ হয়ে যেতে।
পৃথিবীর কালসাপ আমি,
মর্তের দানব অথবা পৃথিবীর অভিশাপ
লাল আগুনের ফুলকি দিয়ে গড়া
দুরন্ত অ্যাটম।
