Thursday, 30 July 2015

     বর্ষার কবিতা-12

সকাল হতেই বৃষ্টি পড়ে
আজকে সারা বেলা,
নদীপাড়ে বাঁধ ভেঙেছে,
লোকজনের মেলা

কোদাল হাতে কেউ আসে
কারো হাতে ঝুড়ি,
রুখতে হবে বাঁধকে আজি
তাইতো হুড়োহুড়ি

ছেলেবুড়ো সব এসেছে,
এসেছে পাড়ার ছেলে,
ঘাটের মাঝি সেও এসেছে
নৌকা বেঁধে কূলে

ঝুড়ি ঝুড়ি ফেলছে মাটি
ভাঙা বাঁধের উপর,
প্লাবন জলে ভেসে গেছে
গাঁয়ের মাটির ঘর

মেঘের পরে মেঘ জমেছে
আকাশ হয়েছে কালো
রিম ঝিম্ঝিম্ বৃষ্টি পড়ে,

জোরে বর্ষা নেমে এলো



বর্ষার কবিতা-13

গগনে গগনে, আজি বরিষণে,
মেঘেরা ছাড়িছে হুংকার,
কাঁপিছে ভূধর, হাসিছে বিজুলি,
চৌদিকে কালো অন্ধকার

বাড়িতেছে জল, ফুঁসিছে তটিনী,
কানায় কানায় বান,
প্লাবনের জলে, নৌকা ডুবিলে,
কেমনে বাঁচিবে প্রাণ?

ঐ ডাকে শোন, মেঘের গর্জন,
বৃষ্টি ঝরিছে অঝোরে
আজি দুর্যোগে, কালিমাখা মেঘে,
বৃষ্টি নামিল সজোরে

জলাময় মাঠে, কাদা পথে ঘাটে,
গরু বাঁধা গোয়াল ঘরে,
রান্নাঘরের চালে, কভুবা পাঁচিলে,
ভেজা কাক খেলা করে

ঐ যে দূরে, নদীর ধারে,
যাত্রী নাহিক খেয়া ঘাটে,
বাঁধের ধারে, পুকুর পাড়ে,
হাঁসেরা সাঁতার কাটে

সূয্যি কখন, ডুবে গেছে হায়,
ঝিঙেফুল ফুটে গাছে
ঘাটের মাঝি, চলে গেছে আজি,

ঘাটে নৌকা বাঁধা আছে



Wednesday, 29 July 2015

        বর্ষার কবিতা-11

সকাল হতেই বৃষ্টি ঝরে
নদীতে আসে বান,
ছানি মাথায় কৃষাণবধু
মাঠে পুঁতে ধান

ঘাসের বোঝা মাথয় নিয়ে
বাতাসী বৌ আসে,
ছাগল দুটো তারই সাথে
চলছে পাশে পাশে

বেলা গেল সন্ধ্যা হল
ফুটল ঝিঙে ফুল,
নদীর ঘাটে নৌকা বাঁধা
শূণ্য নদীকূল

গোয়ালা পাড়ার পুকুরপাড়ে
ব্যাঙগুলো সব ডাকে,
পাহারদার লণ্ঠণ হাতে
জোর গলাতে হাঁকে

আকাশ কালো মেঘে ঢাকা
দেখি না চাঁদ তারা,
সারা রাতি বৃষ্টি পড়ে

ঘুমায় কিষাণ পাড়া

        বর্ষার কবিতা-12

সকাল হতেই বৃষ্টি পড়ে
আজকে সারা বেলা,
নদীপাড়ে বাঁধ ভেঙেছে,
লোকজনের মেলা

কোদাল হাতে কেউ আসে
কারো হাতে ঝুড়ি,
রুখতে হবে বাঁধকে আজি
তাইতো হুড়োহুড়ি

ছেলেবুড়ো সব এসেছে,
এসেছে পাড়ার ছেলে,
ঘাটের মাঝি সেও এসেছে
নৌকা বেঁধে কূলে

ঝুড়ি ঝুড়ি ফেলছে মাটি
ভাঙা বাঁধের উপর,
প্লাবন জলে ভেসে গেছে
গাঁয়ের মাটির ঘর।

মেঘের পরে মেঘ জমেছে
আকাশ হয়েছে কালো।
রিম ঝিম্ঝিম্ বৃষ্টি পড়ে,

জোরে বর্ষা নেমে এলো।

Thursday, 23 July 2015

বর্ষার কবিতা-9
বর্ষা নেমেছে ধরায় আজি
ময়ূরীরা করে নৃত্য,
নদী মাঠ ভরে গেছে জলে
হরষিত সবার চিত্ত

কদম্ব কেতকী, মাধবী যুঁথী
ফুটেছে কত ফুল,
প্রবলবেগে ছুটে চলে নদী
ভাসিয়ে দিয়ে দুইকূল

দুর্যোগ ভরা বর্ষায় আজি
ভূমিতে লুটায় শাখী,
উড়ে গেছে্ বাসা, শাখায় বসে
ভিজিছে অসহায় পাখি

পুকুর পারে রাঙী-গাইয়ের
বাছুরী গিয়েছে হারিয়ে
হাম্বা রবে গাভী ডাকিছে আজি,
দেখে শুধু চেয়ে চেয়ে

কুমোর পাড়ায় এই বর্ষায়
ঘুরে নি কুমোরের চাকা,
কামার শালায় এক হাঁটু জল
কামারের নাহি দেখা

গোয়াল পাড়ায় গোয়ালারা সব
বসায় নি দুধের বাজার,
সকাল হতেই নেমেছে বৃষ্টি

আকাশটা কালো আঁধার

Thursday, 16 July 2015

          বর্ষার কবিতা

সকাল হতেই নেমেছে বৃষ্টি, আজকে সারাবেলা,
আকাশ জুড়ে কালো মেঘের, লুকোচুরি খেলা
বৃষ্টির ধারা ঝরিছে অঝোরে,
নদী খেত মাঠ, জলে আছে ভরে,
বেড়ার ধারে, রাঙীগাই এক, বৃষ্টিতে ভিজে একেলা
বাছুরীর কাছে নিয়ে এসো তারে, নিয়ে এসো এইবেলা

বৃষ্টি ভেজা বাদল দিনে, মাঝিরা নাহিক খেয়াঘাটে,
বিজলী চমকায় আকাশের গায়, মেঘে মেঘে বেলা কাটে
দূরে গাঁয়ের পথের বাঁকে,
এক হাঁটু জল জমে থাকে,
একটা সাপে ব্যাঙ ধরেছে, গাঁয়ের তালপুকুরের ঘাটে
কালো জলে তার, রাজহাঁসের দল, বৃষ্টিতেও সাঁতার কাটে

অজয় নদে বান ডেকেছে, উপছে পড়ে প্রবল ঢেউ,
মাঝি একা বসে ঘাটে, নাইকো কূলে আর কেউ
মুষলধারায় বৃষ্টি পড়ে,
পলাশ বনে পাতা নড়ে,
বর্ষায় ভিজে রাস্তার কুকুর, ডাক ছাড়ে ঘেউ ঘেউ,
আমি দেখি জানলা খুলে, আর দেখে না কেউ

ঝম ঝমা ঝম বৃষ্টি পড়ে, গাঁয়ে ঢোকে জল,
বাসায় ভিজে পাখিরা সব, করছে কোলাহল
বৃষ্টি পড়ে মুষলধারে,
মেঘ জমেছে আকাশপারে,
সকাল বিকাল  অঝোর ধারায়, বৃষ্টি ঝরে অবিরল,

সকাল হতে আজিকে দেখি, নেমেছে বৃষ্টি বাদল