Sunday, 2 February 2014

সিগারেট...

নিউ লংগ্রীন পার্কের গা ঘেঁষে
হ্যারিসন রোডের ধার দিয়ে যেতেই
সেদিন হঠাত্ দেখি
একটা আধপোড়া সিগারেট
স্থানটা দারুণ ফ্যাকাসে ধোঁয়ায়
গিয়েছিল ভরে
সেদিন বিস্বাদ মুখে ভেবেছিলাম
ওরা এমনি করেই মরে
ওদের কেউ নেই
স্যুট কোট পরা বাবুদের
কালো বুটের ঠোক্কর খেয়ে খেয়ে
ওরা নিভে যায়
মনে পড়ে?
এমনি করেই একদিন
আঁধার নেমছিল উত্তরপূর্ব চীন
আর ভিয়েতনামে
দিন আগত সেদিন আসছে
ভারতের পূর্ব দিগন্ত তাই
লালে লাল হয়ে উঠেছে
জলন্ত সিগারেটের রক্তিম আভায়
ওরা নেভে নাই

শেষ কবিতা

চলে যাব একদিন এই পৃথিবী ছেড়ে
জানি একদিন যেতে হবেই
আমার মৃত্যুতে কেউ দুফোঁটা চোখের
জলের অপচয় করো না
তাহলে আমি বড়ই কষ্ট পাব
যদি ঘন অমাবস্যার অন্ধকারে
আমাকে মনে পড়ে, ঘরের কোনে
ছোট্ট একটি প্রদীপ জ্বেলো;
সেই প্রদীপ শিখার মাঝে আমাকে পাবে
আর যদি কোনদিন শুভ্র জ্যোত্স্নার রাতে
আমার কথা মনে পড়ে,
যদি আকাশ হয় মেঘমুক্ত,
তাহলে চাঁদের হাসির সাথে আমাকে পাবে
আমি সবাইকে ভালবাসা দিতে চেয়েছিলাম
সবার ভালবাসা পেতে চেয়েছিলাম
আর সেই ভালবাসা পেলাম না
বলেই এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে
আমি চির বিদায় নিলাম

No comments:

Post a Comment